ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় দুইজন মোটর সাইকেল আরোহী নিহত

ads

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামে ট্রেন রেলক্রসিং পার হওয়ার সময় আজ সোমবার সকালে ঢাকা গামী ৭৫৮ ডাউন দ্রুতযান ট্রেনের ধাক্কায় দুইজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন । নিহত দুইজন হলেন ঠাকুরগাঁও জেলা জজ আদালতের ২ জারিকারক আব্দুস সোবহান ও রুহুল আমিন। তাঁরা অফিস আদেশ জারি করতে মোটরসাইকেল যোগে পীরগঞ্জ উপজেলায় গিয়েছিলেন এবং পীরগঞ্জ উপজেলা শহরের পার হবার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে দুজন মারা যান। আব্দুস সোবহানের বাড়ি সদর উপজেলার আঁকচা গ্রামে আর রুহুল আমিনের বাড়ি সদর উপজেলার বরুণাগাঁও গ্রামে। পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, সকাল ৯টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে । পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাজ করছে।


ঠাকুরগাঁও স্টেশন মাস্টার আকতারুল ইসলাম জানান, ঘন কুয়াশায় অসাবধানতার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়।

ads
ads
ads

Our Facebook Page